× UCB Sticker Card
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ১১:২৬ এএম

গোপালগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ১১:২৬ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে এক মধ্যবয়সী অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১টার দিকে মহাসড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. রুকুনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মহাসড়কের পাশে অজ্ঞাত পরিচয়ের এক মধ্যবয়সি নারীর মরদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ এবং পিবিআই কাজ করছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পুলিশ ঘটনাটির রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!