× UCB Sticker Card
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ১০:৩৩ এএম

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ১০:৩৩ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধি দল মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় জাতীয় সংসদে এ বৈঠকে অংশ নেবে।

জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের সাংবিধানিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে এ বৈঠকে আলোচনা হতে পারে। রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল, প্রয়োজনীয় প্রস্তুতি এবং নির্বাচন আয়োজনের প্রক্রিয়া নিয়েও মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী তার স্বাক্ষরিত পদত্যাগপত্র স্পিকারের কাছে পাঠানো হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!