× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ১১:৪৮ এএম

সুন্দরবনে কুখ্যাত ডাকাত দুলাভাই বাহিনীর সদস্য আটক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ১১:৪৮ এএম

ছবি:  রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত দুলাভাই বাহিনীর সদস্য কামরুল সরদারকে (৫৫) অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি এলাকার বাসিন্দা।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৬টায় মোংলা কোস্ট গার্ডের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে ১ টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ এবং ৭ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!