× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০১:৫৯ পিএম

পুকুরে ভাসছিল হাত-পা বাঁধা মরদেহ, সঙ্গে ছিল একটি ব্যাগ

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০১:৫৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের মনিয়াপুকুর পাড় এলাকার একটি পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার আনুমানিক বয়স ৬৫ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল কাদের ভুঁইয়া।

ওসি জানান, সোমবার রাত থেকে মুনিয়াপুকুর পাড়ের পশ্চিমে রেললাইন সংলগ্ন একটি ডোবায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। লোকটির হাত-পা তার দিয়ে বাঁধা ছিল। তার আনুমানিক বয়স ৬০ থেকে ৬৫ বছর হবে। পেশায় একজন ভিক্ষুক। তার সাথে একটি ব্যাগ ও সামান্য কিছু টাকা পাওয়া গেছে।

ঠিক কী কারণে তিনি মারা গেছেন তা খতিয়ে দেখা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Link copied!