× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০৫:৩৭ পিএম

ভিডিও কনটেন্ট তৈরি করতে গিয়ে ৪০ শতাংশ দগ্ধ আল-আমিন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০৫:৩৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের গৌরীপুরের জনপ্রিয় সৃজনশীল ও হাস্যরসাত্মক কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন কন্টেন্ট তৈরি করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। 

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার তার নিজ গ্রাম দাড়িয়াপুর ইটখলার মোড় সংলগ্ন কৃত্রিম চৌবাচ্চায় মাচা তৈরি করে আগুন পোহাতে পোহাতে গোসল করার কন্টেন্ট তৈরি করার সময় অগ্নিদগ্ধ হন তিনি।

জানা গেছে, শুক্রবার সকালে শীতকালীন কন্টেন্ট তৈরি করার জন্য চৌবাচ্চার পানিতে পেট্রোল ঢেলে আগুন পোহাতে পোহাতে গোসলের দৃশ্য ধারণ করতে গিয়ে আগুনের অত্যাধিক তাপে তার শরীর দগ্ধ হয়ে যায়।

তার সহকারী সুবল চন্দ্র অধিকারী জানান, নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি পেট্রোল ঢেলে দেওয়ায় আগুন স্বাভাবিক মাত্রার চেয়ে অধিক উচ্চতায় উঠে যায়। এই আগুনের তাপে তার শরীরের ৩৫-৪০ ভাগ দগ্ধ হয়। তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করা হয়। তিনি তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

কন্টেন্ট ধারাভাষ্যকর আজাদ হোসেন জনি জানান, বর্তমানে আল-আমিন বারডেম হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকরা তাকে সারিয়ে তুলতে চেষ্টা করছেন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!