× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ০২:২৪ পিএম

ফেরিঘাটে অন্তঃসত্ত্বার রক্তক্ষরণ, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ০২:২৪ পিএম

ফায়ার সার্ভিসের একটি দল অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ছবি- সংগৃহীত

ফায়ার সার্ভিসের একটি দল অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ছবি- সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ৭ নম্বর ফেরিঘাটে মানসিকভাবে অসুস্থ এক অন্তঃসত্ত্বার হঠাৎ রক্তক্ষরণ শুরু হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে বেঁচে গেছে মা ও অনাগত সন্তানের জীবন।

ঘটনাস্থলে শত শত মানুষ যাতায়াত করলেও প্রাথমিকভাবে কেউ এগিয়ে না এলেও এক সচেতন নারী বিষয়টি দেখে দুঃখিত হন। মা ও অনাগত সন্তানের জীবন ঝুঁকিতে রয়েছে বুঝতে পেরে তিনি জরুরি সহায়তার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে কলটি গ্রহণ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল রশিদুল ইসলাম। তাৎক্ষণিকভাবে বিষয়টি গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়। পুরো উদ্ধার কার্যক্রমের তদারকি ও সমন্বয় করেন ৯৯৯ ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার সজীব মিয়া।

খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ (৩০) সেই নারীকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রূপালী বাংলাদেশ

Link copied!