× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ০২:২৫ পিএম

ভিসা আবেদনে রোমানিয়ার কাছ থেকে সুখবর পেল বাংলাদেশ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ০২:২৫ পিএম

পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি - সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি - সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের জন্য রোমানিয়ার ভিসা আবেদন প্রক্রিয়ায় সুখবর এসেছে। নয়া দিল্লিস্থ রোমানিয়া দূতাবাস শিক্ষা ও পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন জমাদানের স্থান সম্প্রসারণ করেছে।

সোমবার (৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদিন এসব ভিসার আবেদন শুধু নয়া দিল্লিস্থ রোমানিয়া দূতাবাসে জমা দেওয়া হলেও এখন থেকে বাংলাদেশিরা আরও তিনটি দেশে অবস্থিত রোমানিয়ার কূটনৈতিক মিশনেও আবেদন জমা দিতে পারবেন। নতুন যুক্ত স্থানগুলো হলো- কুয়ালালামপুর, হ্যানয় এবং ব্যাংকক। এতে বাংলাদেশি ভিসা আবেদনকারীদের জন্য প্রক্রিয়াটি আরও সহজ ও সুবিধাজনক হবে।

Link copied!