× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৮:২৩ এএম

ময়মনসিংহে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৮:২৩ এএম

আরাফাত ও ফাতেমা। ছবি : রূপালী বাংলাদেশ

আরাফাত ও ফাতেমা। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের তারাকান্দায় পুকুরে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ওই গ্রামের দুলাল মিয়ার ছেলে আরাফাত (২) এবং রবি মিয়ার মেয়ে ফাতেমা (২)।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার কাকনী ইউনিয়নের গোয়াতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে খেলতে গিয়ে ওই দুই শিশু নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করা হয়।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

তারাকান্দা থানার ওসি তানভীর আহম্মেদ বলেন, শিশুদের মৃত্যুর বিষয়ে থানায় কেউ আগে অবহিত করেনি। সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। যেহেতু পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে, তাই পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পরে মরদেহগুলো আইনানুগ প্রক্রিয়ায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!