× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৯:২৫ এএম

ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৯:২৫ এএম

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান।    ছবি- সংগৃহীত

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। ছবি- সংগৃহীত

ফরিদপুরের সদরপুরে ব্যাডমিন্টন খেলার জন্য বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে সাইম শেখ (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের জরিপের ডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। সাইম একই এলাকার উজ্জ্বল শেখের ছেলে। সে চর চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, বাসার পাশের একটি মাঠে ব্যাডমিন্টন খেলতে যায় সাইম শেখ। পরে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে এই সুযোগে বাতি জ্বালানোর জন্য বিদ্যুৎ-লাইনে কাজ করছিল সে। এ সময় বিদ্যুৎ চলে আসলে সে বিদ্যুৎস্পর্শ হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর পল্লীবিদ্যুৎ সমিতির সদরপুর সাব জোনাল অফিসের এ জি এম মো. শহিদুল ইসলাম বলেন, বিষয়টি জানা নেই। তবে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সদরপুর থানার ওসি মো. আব্দুল আল মামুন শাহ বলেন, এ বিষয়ে এখনো আমাদের কেউ জানায়নি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!