× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৮:৩৪ এএম

নাটোরে অর্ধগলিত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৮:৩৪ এএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

নাটোরের বড়াইগ্রামে মুখমণ্ডল অর্ধগলিত অবস্থায় সোহাগ হোসেন (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার আগ্রান তেল পাম্প এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি চক বড়াইগ্রাম এলাকার নাজমুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, সোহাগ গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার পরিবার বড়াইগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

পরিবারের দাবি, সোহাগের বন্ধু আকাশ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।

তারা জানান, সোহাগ নিখোঁজ হওয়ার পর থেকেই তার বন্ধু আকাশ পলাতক রয়েছে, যা তাদের সন্দেহ আরও ঘনীভূত করেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি আব্দুস সালাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে সন্দেহভাজনদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!