× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৩:০৯ পিএম

সিগারেট কোম্পানির অফিসে ডাকাতি, নৈশপ্রহরী নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৩:০৯ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একটি সিগারেট কোম্পানির অফিসে ডাকাতি চালিয়ে নৈশপ্রহরী তপন কুমার সরকারকে (৫০) হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার শান্তি নগর এলাকায় স্থানীয়রা তপন কুমার সরকারের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে একদল ডাকাত মেরিস সিগারেট অফিসে হানা দেয়। ডাকাতদের বাধা দিতে গেলে নৈশপ্রহরীর ওপর হামলা চালানো হয় এবং তাকে হত্যা করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ধারণা করা হচ্ছে, অফিস থেকে মালামাল লুট এবং কয়েক লাখ টাকার নগদ অর্থ নিয়ে গেছে ডাকাতরা।

রাজারহাট থানার ওসি আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!