বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকা থেকে র্যাব-৬ একটি অভিযানে ৬৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
রোববার (২২ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি সদর কোম্পানির একটি দল অভিযান চালিয়ে পিরোজপুর জেলার সদর উপজেলার চালিতাখালী গ্রামের মোঃ মানজারুল ইসলামকে (৪২) আটক করে।
অভিযানে তার কাছ থেকে ৬৫ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতসহ আসামিকে কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন