× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০১:০৫ পিএম

জুস কেনাকে কেন্দ্র করে দোকানিকে কুপিয়ে হত্যা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০১:০৫ পিএম

চিতলমারী থানা। ছবি : রূপালী বাংলাদেশ

চিতলমারী থানা। ছবি : রূপালী বাংলাদেশ

বাগেরহাটের চিতলমারীতে জুস কেনাবেচাকে কেন্দ্র করে এক দোকানিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার হিজলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. মুজাহিদ স্থানীয় একজন দোকানি বলে জানা গেছে। অভিযুক্ত বাইজিদ নামে এক যুবক কাঁচি দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের জুস কেনাবেচা নিয়ে দুজনের মধ্যে বিরোধের সৃষ্টি হলে বাইজিদ ধারালো কাঁচি দিয়ে মুজাহিদের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত বাইজিদের বাড়িঘরে ভাঙচুর চালিয়ে তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাকে উদ্ধার করে আটক করে।

চিতলমারী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!