ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বরগুনায় ছিনতাইয়ের কবলে ভিক্ষুক

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৩:৫৫ পিএম
ভিক্ষুকের কান ও নাক ছিড়েনিয়ে যায় স্বর্ণালংকার। ছবি : রূপালী বাংলাদেশ

বরগুনার পাথরঘাটায় দিনেদুপুরে ছিনতাইয়ের কবলে নারী ভিক্ষুক হারালেন স্বর্ণের নাকের নোলক ও কানের দুল। 

সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে পাথরঘাটার কেএম বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, ষাটোর্ধ রাবেয়া নামের এই নারী পাথরঘাটার টাকারখাল গুচ্ছ গ্রামে থাকেন। তিনি প্রায়ই শহরের মানুষের কাছ থেকে ভিক্ষা করে জীবন চালান। আজ সকালে ভিক্ষা চলাকালীন সময় ছিনতাইকারী তার নাকের নোলক-কানের দুল, কান ও নাক ছিড়ে নিয়ে যায়। পরে ঐ নারী পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিন সোহেলের কাছে বিষয়টি জানায়। সাংবাদিক আমিন সোহেল ঐ নারীকে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ বিষয়ে থানার ওসিকে জানানো হয়েছে। 

এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি বিচারের দাবি জানিয়েছেন। এদিকে এ ঘটনায় পাথরঘাটা থানার ওসি মাং চেনলা বলেন, ঘটনাটি সাংবাদিকদের কাছ থেকে শুনেছেন। তবে সংবাদ শোনার পর ঘটনা স্থলে অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশের কোনো টিম পাঠাননি।