× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরিশাল ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১১:৪৬ এএম

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে : তথ্যমন্ত্রী

বরিশাল ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১১:৪৬ এএম

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউসে একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, সামগ্রিকভাবে গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই। আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থা এবং ইকো সিস্টেমের মধ্যে নতুন গণমাধ্যমের সাথে যুক্ত হতে পারিনি এখনো। আমাদের তথ্য মন্ত্রণালয় যখন গড়ে উঠেছে তখন প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম ছিল না। আবার এখন যে ধরনের তথ্য-প্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের প্রসার হয়েছে এর সঙ্গে যেভাবে খাপ খাওয়ানো দরকার তাও এতদিনে হয়ে ওঠেনি। আমি দায়িত্ব নিয়েছি, সরকারের নীতি-নির্ধারণী সবার সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করব।

এর আগে, তিনি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএর চেক বিতরণ করেন। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তকে ২ কোটি ১৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!