বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি দোকান থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান এই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মুদি দোকানের সামগ্রী ফুটপাতে রাখার অপরাধে আব্দুর রশিদকে ২০ হাজার টাকা, সবুজের প্লাস্টিকের দোকানে ১০ হাজার টাকা এবং একই অপরাধে সারোয়ার হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে সকল ব্যবসায়ীদের ফুটপাতের ওপর পণ্য সামগ্রী না রাখার জন্য সতর্ক করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হকসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন