ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জনশান্তি নষ্ট করায় দুই মাদকাসক্তের কারাদণ্ড

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৫:৫১ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ার ধুনটে মাদকাসক্ত হয়ে জনসাধারণের শান্তি নষ্ট করার অপরাধে দুই মাদকসেবীকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার নলডাঙ্গা গ্রামের সোরহাব মণ্ডলের স্ত্রী রোকেয়া খাতুন (৪১) এবং মৃত খোকা মণ্ডলের ছেলে ফুল মিয়া (৩২)।

জানা যায়, নলডাঙ্গা এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় এক নারী ও এক পুরুষ জনসাধারণের শান্তি বিনষ্ট করছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে তাদের পৃথকভাবে অর্থদণ্ড ও দেড় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে পুলিশের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান বলেন, উপজেলা জুড়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।