× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০২:৩৫ পিএম

দুইজনের জেল-জরিমানা

ডিজিএফআই পরিচয়ে প্রতারণা, নারী মাদক কারবারিসহ গ্রেপ্তার ৩

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০২:৩৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ার নন্দীগ্রামে ফিলিং স্টেশনে ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে নিয়ম ভেঙে পেট্রোল নেওয়ার সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পৃথক অভিযানে ইয়াবা ও চোলাই মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (৬ এপ্রিল) উপজেলার ডুবাতেঘর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় জয়নব খাতুন (৩৪) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি ডুবাতেঘর গ্রামের তাজউদ্দিন উজ্জ্বলের স্ত্রী। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পৃথক অভিযানে গ্রেপ্তার দুই মাদকাসক্ত ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত জেল-জরিমানা করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ওমরপুর গোন্দইল পশ্চিমপাড়ার রফিক প্রামাণিকের ছেলে বাবলু প্রামাণিক (৩৩) এবং কদমা পূর্বপাড়ার নাজির হোসেনের ছেলে সাহাফুকার রহমান (৪০)।

এ ছাড়া ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক মুকিত পার্থ (৩৬) উপজেলার সদর ইউনিয়নের তেঘরি এলাকার মনজুরুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, ওই ব্যক্তি নিজেকে গোয়েন্দা কর্মকর্তা ও পুলিশ সার্জেন্ট পরিচয় দিতেন। সোমবার উপজেলার রনবাঘা জোহা ফিলিং স্টেশন থেকে তাকে আটক করা হয়।

ঘটনার সময় ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মোটরসাইকেল আরোহীরা তেল সংগ্রহ করছিলেন। এ সময় মুকিত পার্থ নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে নিয়ম ভেঙে পেট্রোল নিতে চাপ প্রয়োগ করেন।

তিনি ফিলিং স্টেশনের ম্যানেজারের কাছে গিয়ে তেল বিতরণের পদ্ধতি, মজুত পরিস্থিতি ও সরবরাহ সংক্রান্ত তথ্য জানতে চাইলে তার আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম জানান, জোহা ফিলিং স্টেশনের কর্মচারী সাত্তার আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। প্রতারণার অভিযোগে আটক মুকিত পার্থকে আদালতে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!