ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৬ দফা দাবিতে দুপচাঁচিয়ায় ফারিয়ার মানববন্ধন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৩:০৭ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ার দুপচাঁচিয়ায় সরকারি চাকরিজীবীদের মতো বেতন স্কেল নির্ধারণসহ ৬ দফা দাবিতে মানববন্ধন ও র‍্যালি করেছে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)।

রোববার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

দুপচাঁচিয়া উপজেলা ফারিয়া সমিতির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কে এম আবু সাঈদ সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেজবা আহম্মেদের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিক্রয় প্রতিনিধি ও এরিয়া ম্যানেজাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ওষুধ প্রতিনিধিদের জীবনযাত্রার মানোন্নয়নে ৬ দফা দাবি তুলে ধরেন।

সমাবেশে বক্তব্য রাখেন—কে এম আবু সাঈদ সুমন, মাসুদ রানা, মোহাম্মদ কাউসার হোসেন, সুব্রত বসাক, এমদাদুল হক, মুক্তার হোসেন, পারভেজ, নাসিম, আসাদুল ইসলাম ও জনি মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, রোদ-বৃষ্টি উপেক্ষা করে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিলেও ওষুধ প্রতিনিধিরা নানাভাবে অবহেলিত। অবিলম্বে তাদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত ও বেতন কাঠামো পুনর্নির্ধারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সিও অফিস বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়।