× UCB Sticker Card
রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০১:২১ এএম

শেরপুরে সড়ক দুর্ঘটনায় ঝালমুড়ি বিক্রেতা নিহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০১:২১ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বগুড়ার শেরপুরে উল্টো পথে আসা পানির ট্যাংকারের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ঝালমুড়ি বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে শেরপুর উপজেলার  ঢাকা-বগুড়া মহাসড়কের  ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জয়নাল আবেদিন (৪২)। তিনি উপজেলার ভবানীপুর ইউনিয়নের গোড়তা গ্রামের বাসিন্দা। তিনি ছোনকা উচ্চবিদ্যালয় ও ছোনকা বাজার জামে মসজিদের সামনে ঝালমুড়ি বিক্রি করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল মোনেম কোম্পানির একটি পানির ট্যাংকার উল্টো পথে চলাচল করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে ট্যাংকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানে থাকা চার যাত্রী আহত হন। তাদের মধ্যে জয়নাল আবেদিন ঘটনাস্থলেই মারা যান।

আহত মো. বখত জামাল (৪৫) ও তার স্ত্রী কুলসুম বেগম প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। শাহ আলম নামের অপর আহত ব্যক্তিকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত জয়নাল আবেদিনের পারিবারিক সূত্রে জানা গেছে, তার দুই ছেলে রয়েছে। তাদের মধ্যে একজন প্রতিবন্ধী। 

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, দুর্ঘটনায় জড়িত পানির ট্যাংকারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মামলা করার প্রস্তুতি চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!