× UCB Sticker Card
রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৩:২৪ এএম

কাশিমপুর মহিলা কারাগার থেকে কয়েদি পলাতক, বরখাস্ত ৭

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৩:২৪ এএম

কাশিমপুর মহিলা কারাগার থেকে কয়েদি পলাতক, বরখাস্ত ৭

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে নারী বন্দি পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তত্ত্বাবধায়ক ও নারী কারারক্ষীসহ ৭ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার প্রাথমিক তথ্য পাওয়ার ভিত্তিতে ওই সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তরা হলেনÑ তত্ত্বাবধায়ক লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।

সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ জানান, কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেও কীভাবে একজন বন্দি পালিয়ে যেতে সক্ষম হলেন, সেটি খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত দল গঠন করেছে কারা কর্তৃপক্ষ।

এআইজি জানান, গত বৃহস্পতিবার কারাবন্দি মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার রিম্পা (২১) কারাগার থেকে পালিয়ে যান। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানায় মামলা করা হয়েছে। রিম্পা ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের দেওয়া একটি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ছিলেন।

কারা সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারের ভেতরে প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের নজরদারির ঘাটতির সুযোগ নিয়ে রিম্পা কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান। পরে কারাগারের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বন্দির পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয় কর্তৃপক্ষ।

রূপালী বাংলাদেশ

Link copied!