এক বিশ্বকাপ আসরে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড এখন মাইকেল ওলিসের দখলে। এতে ভেঙে গেল ব্রাজিলের কিংবদন্তি পেলের ৫৬ বছরের পুরোনো রেকর্ড।
শনিবার (১৮ জুলাই) মিয়ামি স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দুইবার কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে গোল করিয়ে এই রেকর্ড গড়েন তিনি।
এই দুই অ্যাসিস্টে চলতি বিশ্বকাপে ওলিসের মোট অ্যাসিস্ট দাঁড়াল সাতটিতে। এতদিন এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড ছিল পেলের। ১৯৭০ বিশ্বকাপে ছয়টি অ্যাসিস্ট করেছিলেন তিনি।
ম্যাচের ৪৮ ও ৬৬ মিনিটে অ্যাসিস্ট করেন ওলিসে। এই দুই অ্যাসিস্ট থেকেই আসে ফ্রান্সের প্রথম ও তৃতীয় গোল। প্রথমার্ধে চার গোল হজম করার পরই এই দুই গোল করে ফ্রান্স।
এক বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় ওলিসের পরই আছেন পেলে। এরপর পাঁচটি করে অ্যাসিস্ট নিয়ে যৌথভাবে আছেন পোল্যান্ডের রবার্ট গাদোখা, পশ্চিম জার্মানির পিয়ের লিটবার্স্কি, আর্জেন্টিনার দিয়েগো ম্যারাডোনা এবং জার্মানির থমাস হেসলার। যথাক্রমে ১৯৭৪, ১৯৮২, ১৯৮৬ ও ১৯৯৪ বিশ্বকাপে এই কীর্তি গড়েছিলেন তারা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন