× UCB Sticker Card
শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৯:৩৮ পিএম

বিশ্বকাপ জিতলে কেন ৯০ কোটি টাকা কেটে নেওয়া হবে স্পেনের ফুটবলারদের?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৯:৩৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হলে স্পেন জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা বড় অঙ্কের বোনাস পাবেন। তবে সেই অর্থের উল্লেখযোগ্য অংশ আয়কর হিসেবে রাষ্ট্রের কোষাগারে জমা দিতে হবে। কর বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, স্পেন বিশ্বচ্যাম্পিয়ন হলে দেশটির বিভিন্ন ক্লাবে খেলা জাতীয় দলের ১৭ জন ফুটবলারকে সম্মিলিতভাবে প্রায় ৬ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০ কোটি টাকা) কর দিতে হতে পারে।

জানা গেছে, বিশ্বকাপ জয়ের পর স্পেনের প্রতিটি ফুটবলার প্রায় ৭৫৪ হাজার ৭০২ ইউরো বোনাস পাবেন, যার বাংলাদেশি মূল্য প্রায় ১১ কোটি ৩২ লাখ টাকা। তবে স্পেনের কর আইন অনুযায়ী এই বোনাসকে চাকরিজনিত আয় হিসেবে গণ্য করা হবে। ফলে প্রযোজ্য হারে আয়কর কেটে নেওয়া হবে।

কর বিশেষজ্ঞদের তথ্যমতে, মোট করের মধ্যে প্রায় ৪ দশমিক ৪ মিলিয়ন ইউরো যাবে স্পেনের কেন্দ্রীয় ট্যাক্স এজেন্সির কাছে। এছাড়া নাভারা, গিপুজকোয়া ও বিস্কাইয়া অঞ্চলের কর বিভাগও উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব পাবে।

স্পেনের বিদ্যমান করব্যবস্থায় এই ধরনের বোনাস ব্যক্তিগত আয়করের আওতাভুক্ত। বেশিরভাগ খেলোয়াড়ের ক্ষেত্রে এটি অনিয়মিত আয়ের জন্য নির্ধারিত ৩০ শতাংশ করছাড়ের সুবিধাও পাবে না।

এই করব্যবস্থার আওতায় থাকবেন লামিনে ইয়ামাল, পেদ্রি, গাভি, ফেরান তোরেস, দানি ওলমো, পাও কুবারসি, এরিক গার্সিয়া, জোয়ান গার্সিয়া, মার্কোস লরেন্তে, আলেক্স বায়েনা ও বোরহা ইগলেসিয়াসসহ বেশ কয়েকজন ফুটবলার।

অন্যদিকে, বাস্ক অঞ্চল ও নাভারার নিজস্ব করনীতির কারণে মিকেল ওইয়ারসাবাল, উনাই সিমন, নিকো উইলিয়ামস এবং আরও কয়েকজন খেলোয়াড় কিছুটা ভিন্ন নিয়মে কর দেবেন। ওই অঞ্চলে নির্দিষ্ট সীমা পর্যন্ত বিশেষ করছাড়ের সুযোগ রয়েছে।

কর বিশেষজ্ঞদের মতে, স্পেনের এই করনীতি যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির প্রচলিত ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফলে বিশ্বকাপ জয়ের বোনাস খেলোয়াড়দের জন্য বড় প্রাপ্তি হলেও এর উল্লেখযোগ্য অংশ কর হিসেবে রাষ্ট্রের কোষাগারে জমা পড়বে।

Link copied!