× UCB Sticker Card
রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০১:৩৬ এএম

ফাইনালের আগেই ধাক্কা খেল স্পেন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০১:৩৬ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের আর মাত্র একদিন বাকি। স্পেনের অনুশীলনের ঠিক আগ মুহূর্তে প্রবল বজ্রঝড় বাতিল হয়েছে। স্প্যানিশ শিবিরে নেমে এল চরম বিপর্যয়।

নিউ জার্সি এবং নিউইয়র্কে আঘাত হানা প্রবল বজ্রঝড় এক লহমায় তছনছ করে দিল লুইস দে লা ফুয়েন্তের পরিকল্পনার খাতা। মেলানি লেনের ট্রেনিং গ্রাউন্ডে যখন ঘাম ঝরানোর কথা ছিল স্পেনের ফুটবলারদের, তখন নিরাপত্তার খাতিরে আকাশ ভেঙে পড়া বৃষ্টির সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য হলো পুরো দল। 

ইউএস স্টর্ম সেফটি প্রোটোকলের কড়াকড়িতে মাঠ ছাড়তে হলো ইনিয়েস্তার উত্তরসূরিদের। অথচ মাত্র পাঁচ মাইল দূরের মরিস্তাউনে থাকা প্রতিপক্ষ আর্জেন্টিনা বৃষ্টির দাপট কিছুটা কমতেই মাঠে ফেরার সুযোগ পেল। 

ফিফার পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, স্পেনের জন্য আর কোনো বিকল্প সময় বরাদ্দ নেই। একদিকে কানাডার দাবানলের কারণে তৈরি হওয়া অস্বস্তিকর ধোঁয়াশা, অন্যদিকে বিধ্বংসী বজ্রঝড়; সব মিলিয়ে ফাইনালে নামার আগে মানসিকভাবেও বড় চ্যালেঞ্জের মুখে স্প্যানিশরা। 

বাইরে যখন প্রকৃতির তাণ্ডব, তখন ইনডোর ট্রেনিং সেশনের চার দেয়ালের ভেতরেই এখন চলছে নিজেদের গুছিয়ে নেওয়ার শেষ চেষ্টা।

রূপালী বাংলাদেশ

Link copied!