× UCB Sticker Card
রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৫:১৫ এএম

মেসির রেকর্ড ভেঙে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৫:১৫ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ২১ গোলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক এখন কিলিয়ান এমবাপ্পে। চলমান বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণীর এক রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে এই অনন্য মাইলফলক স্পর্শ করলেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ ছিল ইংল্যান্ডময়। ডেক্লান রাইস, এজরি কনসা এবং বুকায়ো সাকার জোড়া গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে গিয়েছিল ইংলিশরা। মনে হচ্ছিল, ১৯৯৪ সালে সুইডেনের ৪-০ ব্যবধানের সেই ঐতিহাসিক জয়ের পুনরাবৃত্তি হয়তো ঘটতে যাচ্ছে। কিন্তু বিরতির পর চিত্রনাট্য পুরোপুরি বদলে দেন এমবাপ্পে।

দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে মাইকেল ওলিসের পাস থেকে গোল করে ব্যবধান কমানোর সূচনা করেন এমবাপ্পে। এর দুই মিনিট পরই বারকোলা গোল করলে স্টেডিয়ামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর ৬৬ মিনিটে এমবাপ্পে নিজের দ্বিতীয় গোলটি করলে স্কোরলাইন দাঁড়ায় ৪-৩। মাত্র ১২ মিনিটের ব্যবধানে তিন গোল করে ইংল্যান্ডকে রীতিমতো কাঁপিয়ে দেয় ফরাসিরা।

এই ৬৬ মিনিটের গোলটিই এমবাপ্পেকে নিয়ে গেল অনন্য উচ্চতায়। লিওনেল মেসির ২১ গোলকে পেছনে ফেলে ২২ গোল নিয়ে এখন বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতা তিনি। শুধু তাই নয়, চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১০-এ উন্নীত করে গোল্ডেন বুট জয়ের লড়াইয়েও মেসিকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন এমবাপ্পে।

ফুটবলের এই মহাযজ্ঞে এমবাপ্পের এমন অবিশ্বাস্য ফিনিশিং ও লড়াইয়ের ক্ষমতা ফুটবলপ্রেমীদের দীর্ঘকাল মনে থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!