× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৫:৩৯ পিএম

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুললেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৫:৩৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন।

সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে ব্যারিস্টার রুমিন ফারহানা ছাড়াও অন্তত অর্ধডজন সম্ভাব্য প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে এ আসনটি বিএনপি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য ছেড়ে দিয়েছে। এ আসনে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব।

এর আগে গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে মোবাইল ফোনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুমিন ফারহানা বলেন, ‘মার্কা যা-ই হোক, আমি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকেই নির্বাচন করব।’

দলীয় শৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, ‘দল যদি প্রয়োজন মনে করে ব্যবস্থা নিতে পারে, সে ক্ষেত্রে আমার কিছু করার থাকবে না।’

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি বিএনপির একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাতবার নির্বাচনে অংশ নিয়ে ছয়বার বিজয়ী হয়েছেন। বর্তমানে সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার একাংশ নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৫ লাখ।

দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনে অংশ নেওয়ার পূর্বঘোষিত সিদ্ধান্ত বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

Link copied!