× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৭:০৫ এএম

তারেক রহমানের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন একরামুজ্জামান

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৭:০৫ এএম

সৈয়দ এ কে একরামুজ্জামান। ছবি : সংগৃহীত

সৈয়দ এ কে একরামুজ্জামান। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।

ভিডিও বার্তায় একরামুজ্জামান বলেন, তিনি ২০০৪ সাল থেকে টানা ২০ বছরের বেশি সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা ছিল তার।

তবে তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখে তিনি প্রার্থিতা প্রত্যাহার করছেন বলে জানান একরামুজ্জামান। এ সময় যেকোনো পরিস্থিতিতে যেন তিনি মানুষের পাশে থাকতে পারেন, সে জন্য সবার দোয়া কামনা করেন তিনি।

এর আগে গত ২ জানুয়ারি যাচাই-বাছাই শেষে সৈয়দ এ কে একরামুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

এক সময় বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকা একরামুজ্জামান দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টার দায়িত্বও পালন করেন। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০২৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে ‘কলার ছড়ি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ৮৯ হাজার ৪২৪ ভোট পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ওই ঘটনার পর তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

পরে একই বছরের ১৩ ফেব্রুয়ারি তিনি আওয়ামী লীগে যোগ দেন। তবে বর্তমানে আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে দেওয়ার দাবি করেছেন একরামুজ্জামান। তিনি জানান, আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তিনি তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!