× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৮:২৭ পিএম

কসবা পাবলিকিয়ানের নেতৃত্বে হিমেল-শাহীন

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৮:২৭ পিএম

সভাপতি মো. হিমেল আহমেদ ও সাধারণ সম্পাদক শাহীন আলম। ছবি : রূপালী বাংলাদেশ

সভাপতি মো. হিমেল আহমেদ ও সাধারণ সম্পাদক শাহীন আলম। ছবি : রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘কসবা উপজেলা পাবলিকিয়ান’-এর ২০২৫-২৬ মেয়াদের পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্মতিক্রমে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. হিমেল আহমেদকে সভাপতি এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহীন আলমকে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার শিক্ষার্থী তাহফিম তাজওয়ার সিয়াম; যুগ্ম সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুরুল্লাহ সাগর; এবং সাংগঠনিক সম্পাদক বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. জাহিদ হাসান।

এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি মো. হিমেল আহমেদ বলেন, কসবা উপজেলা পাবলিকিয়ান সংগঠনটি দেশের বিভিন্ন প্রান্তে অধ্যয়নরত কসবা উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একত্রিত করার লক্ষ্যে গড়ে তোলা হয়েছে। পাশাপাশি উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করাও সংগঠনের অন্যতম উদ্দেশ্য।

তিনি আরও বলেন, ইতোমধ্যে সংগঠনের উদ্যোগে কসবা উপজেলায় মেধাবৃত্তি প্রদান, কুইজ প্রতিযোগিতা, ত্রাণ বিতরণ এবং প্রাক্তন পাবলিকিয়ানদের মিলনমেলার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সংগঠনের মাধ্যমে উপজেলায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Link copied!