ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অডিটোরিয়ামে দায়িত্ব পালনকালে মুজাহিদুল ইসলাম নামের এক পোলিং অফিসার স্ট্রোক করে মারা গেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি মারা যান।
জানা গেছে, শিক্ষক মো. মুজাহিদুল ইসলাম উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়াম ভোটকেন্দ্র নং-৫১-এ পোলিং অফিসার হিসেবে ডিউটিতে নিয়োজিত ছিলেন। অসুস্থতার কারণে তাকে সরাইল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন