× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কসবা উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৫:২১ পিএম

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত ৮০ বছরের জন্মান্ধ শাহজাহান

কসবা উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৫:২১ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

জন্ম থেকেই দৃষ্টিশক্তিহীন। বয়সের ভারে নুয়ে পড়েছেন ৮০ বছরের জীবনযুদ্ধে। তবুও থেমে যাননি তিনি। গণতান্ত্রিক অধিকার প্রয়োগে দৃঢ় প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আড়াইবাড়ী কামিল মাদরাসা ভোটকেন্দ্রে হাজির হয়েছেন শাহজাহান নামের এক প্রবীণ ভোটার।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যবেলা উপজেলার আড়াইবাড়ি ভোটকেন্দ্রে স্বজনদের সহায়তায় এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। শাহজাহান উপজেলার বিশারাবাড়ি গ্রামের বাসিন্দা। তার পিতা তবদীল হোসেন। তিনি পেশায় একজন ভিক্ষুক। জন্মান্ধ হয়েও জীবনের প্রতিটি ধাপে সংগ্রাম করে চলা এই প্রবীণ ভোটার ভোট দিতে পেরে গভীর আনন্দ ও তৃপ্তি প্রকাশ করেন।

ভোট প্রদান শেষে শাহজাহান বলেন, আমি জন্ম থেকেই চোখে দেখি না। কিন্তু দেশের নাগরিক হিসেবে আমারও ভোট দেওয়ার অধিকার আছে। ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। মনে হচ্ছে দায়িত্ব পালন করতে পেরেছি।

কেন্দ্রে উপস্থিত ভোটার ও স্থানীয়দের মধ্যে তার উপস্থিতি ছিল আলোচনার বিষয়। অনেকেই বলেন, বয়স ও শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও শাহজাহানের ভোটদানের আগ্রহ অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রবীণ ভোটারদের জন্য কেন্দ্রে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কসবা উপজেলায় মোট ৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৪৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৯ হাজার ৭০১ জন, নারী ভোটার ১ লাখ ৪৩ হাজার ৭৫৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৩ জন।

রূপালী বাংলাদেশ

Link copied!