× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ১২:২৯ এএম

নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ২৫

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ১২:২৯ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার গোয়ালনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে গোয়ালনগর উচ্চবিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগে বিএনপি-সমর্থক রহিম তালুকদার গোষ্ঠীর সদস্য জিয়াউর রহমানকে আটক করে সেনাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১০ দিনের কারাদণ্ড দেন।

এ ঘটনার জন্য একই গ্রামের কাসেম মিয়ার গোষ্ঠীর শিশু মিয়াকে সন্দেহ করেন জিয়াউর রহমান। পরে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন তিনি। এক সপ্তাহ আগে জিয়াউর রহমান গোয়ালনগর গ্রামে শিশু মিয়াকে মোটরসাইকেলসহ আটক করে মারধর করেন এবং মোটরসাইকেলটি ছিনিয়ে নেন।

এ ঘটনার জেরে রহিম তালুকদার ও কাসেম মিয়ার গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার সকালে রহিম তালুকদার কাসেম গোষ্ঠীর বাড়িঘরে হামলার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিকেলে উভয় পক্ষের লোকজন টেঁটা, বল্লম, দা–সহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে অন্তত ২৫ জন আহত হন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!