× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১০:৩৩ এএম

নবীনগরে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে দর্শকদের ঢল

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১০:৩৩ এএম

লাঠিখেলা দেখতে দর্শকদের ঢল। ছবি : রূপালী বাংলাদেশ

লাঠিখেলা দেখতে দর্শকদের ঢল। ছবি : রূপালী বাংলাদেশ

বাংলা নববর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর স্কুল মাঠে আয়োজিত এ খেলাকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নববর্ষ উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এই লাঠিখেলা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ভিড় করেন। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সব বয়সি মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। গ্রামীণ সংস্কৃতির এ আয়োজন নববর্ষের আনন্দকে আরও বর্ণিল করে তোলে।

অনুষ্ঠানে নান্নু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী ডা. মহিউদ্দিন আহামেদ মহিন। উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আশরাফ হোসেন রাজু।

সাংবাদিক এসএম অলিউল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, নাটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলীম সমু, চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন মিয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও জাকির সর্দারসহ স্থানীয় ব্যক্তিরা।

লাঠিখেলায় বিভিন্ন গ্রামের লাঠিয়াল দল অংশ নিয়ে চমৎকার কৌশল ও শৈল্পিক প্রদর্শনী উপস্থাপন করেন। খেলোয়াড়দের দৃষ্টিনন্দন পরিবেশনায় মুগ্ধ হন দর্শকরা। প্রতিটি প্রদর্শনীতে দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

রূপালী বাংলাদেশ

Link copied!