× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০২:৪৭ পিএম

আখাউড়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০২:৪৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরের একটি পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

তার শরীরে পচন ধরেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বর এলাকার পুকুরে লাশ ভাসতে দেখেন স্থানীয়রা।

পরে বিষয়টি থানায় জানানো হলে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আখাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. নান্নু মিয়া জানান, ধারণা করা হচ্ছে, এটি চার-পাঁচ দিন আগের লাশ। মরদেহে পচন ধরেছে। উদ্ধার শেষে এটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, উদ্ধার হওয়া মরদেহটি এক নারীর। তার বয়স আনুমানিক ৪২ থেকে ৪৫ বছর হতে পারে। প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা জানার চেষ্টা চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!