× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৯:৫৯ পিএম

কাটা চুল ও রক্তাক্ত শরীর নিয়ে থানায় হাজির গৃহবধূ, নির্যাতনের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৯:৫৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে কাটা চুল ও রক্তাক্ত শরীর নিয়ে থানায় হাজির হয়েছেন এক গৃহবধূ। মঙ্গলবার (৫ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় গিয়ে তিনি নির্যাতনের বর্ণনা দেন।

ভুক্তভোগীর অভিযোগ, পাঁচ লাখ টাকা যৌতুক দাবিকে কেন্দ্র করে তার স্বামী রামধননগর গ্রামের বাসিন্দা দ্বীন ইসলাম ওরফে দিনু ও পরিবারের সদস্যরা তাকে মারধর করে। এক পর্যায়ে তার মাথার চুল কেটে দেওয়া হয়।

স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

থানায় গিয়ে গৃহবধূ পুলিশের সামনে নির্যাতনের বিস্তারিত তুলে ধরেন এবং কাটা চুল টেবিলে উপস্থাপন করেন বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আখাউড়া উপজেলার আজমপুর এলাকার ওই গৃহবধূর কাছে দীর্ঘদিন ধরে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা হচ্ছিল। এ নিয়ে তার ওপর নির্যাতন চালানো হয়।

অভিযুক্ত দ্বীন ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ঘটনার পর থেকে তিনি ও পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, প্রাথমিক অভিযোগের ভিত্তিতে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!