× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০১:৩৪ পিএম

বিদ্যুৎস্পর্শে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০১:৩৪ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিদ্যুৎস্পর্শে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ নলুয়া গ্রামের খান বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আকস্মিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন মৃত শাহাদাত খানের স্ত্রী আমেনা বেগম রিনা (৬৫) এবং তার ছেলে এনামুল হক রাসেল খান (৩৫)।

স্বজনরা বলেন, বাড়ির প্রায় ৫০০ গজ উত্তরে তাদের নতুন ভিটাবাড়িতে সেচের জন্য শ্যালো মেশিনে পানি তোলার প্রস্তুতি চলছিল। এ জন্য রাস্তার পাশে স্থাপিত বিদ্যুতের খুঁটি থেকে সরাসরি সংযোগ নেওয়ার চেষ্টা করেন এনামুল হক রাসেল। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে আমেনা বেগম রিনাও বিদ্যুতায়িত হন।

মুহূর্তের মধ্যেই দুজনের শরীরে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব ও মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।

ওসি মো. হাফিজুর রহমান মানিক বলেন, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!