× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০১:৫৮ এএম

চাঁদপুরে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০১:৫৮ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা জৈনপুরী এক্সপ্রেসের তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বাস সম্পূর্ণ এবং অপর দুটি বাস আংশিক পুড়ে গেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বাবুরহাট-ঢাকা রুটে চলাচলকারী পার্কিং করা বাসগুলোতে এ আগুন লাগে।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. মেহেদী হাসান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে মুন্সীরহাট বাজার এলাকায় বাসগুলো পার্কিং করা ছিল। দাঁড়িয়ে থাকা একটি বাসে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের দুটি বাসেও। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাসগুলোতে কোনো যাত্রী বা চালক-সহকারী না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি।

স্টেশন কর্মকর্তা মো. মেহেদী হাসান তুহিন বলেন, একটি বাস সম্পূর্ণ এবং অপর দুটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!