× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৯:১৪ পিএম

চাঁদপুরে নারীর পেট থেকে ৮ কেজি ওজনের টিউমার অপসারণ

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৯:১৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক নারীর পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি টিউমার সফলভাবে অপসারণ করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারটি পরিচালনা করেন হাসপাতালটির চেয়ারম্যান ও সার্জন ডা. মো. আরিফ উল হাসান।

হাসপাতাল সূত্রে জানা যায়, কচুয়া উপজেলার এক গ্রামের ৪৫ বছর বয়সী এক নারী (ছদ্মনাম: শাহীন বেগম) গত তিন থেকে চার মাস ধরে পেটে অস্বাভাবিক ভার ও ব্যথা অনুভব করছিলেন। প্রথমে আল্ট্রাসনোগ্রাফিতে পেটে তরল থাকার ধারণা পাওয়া গেলেও পরবর্তীতে সিটি স্ক্যানে টিউমারের উপস্থিতি নিশ্চিত হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়।

অস্ত্রোপচারের সময় টিউমারের আকার দেখে চিকিৎসকেরা বিস্মিত হন বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

অস্ত্রোপচারকারী চিকিৎসক ডা. আরিফ উল হাসান জানান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে টিউমার শনাক্ত করা হয় এবং প্রায় দেড় ঘণ্টাব্যাপী সফল অস্ত্রোপচারের মাধ্যমে তা অপসারণ করা হয়েছে। বর্তমানে রোগী পর্যবেক্ষণে রয়েছেন।

এ বিষয়ে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়র কর্মকর্তা ডা. আকলিমা জাহান বলেন, রোগীকে সরাসরি না দেখে এবং পূর্ণাঙ্গ তথ্য ছাড়া মন্তব্য করা কঠিন। তবে ৮ কেজির বেশি ওজনের টিউমার অবশ্যই একটি জটিল বিষয়।

রোগীর স্বজনরা এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।

উল্লেখ্য, মফস্বল এলাকায় জটিল অস্ত্রোপচারে দক্ষতার কারণে ডা. আরিফ উল হাসান ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন। ২০২৪ সালের এপ্রিলে এক ব্যক্তির পায়ুপথে ঢুকে যাওয়া প্রায় ৬ ইঞ্চি আকারের একটি ডাব অপারেশন ছাড়াই বের করে এনে তিনি ব্যাপক আলোচনায় আসেন।

Link copied!