× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: মে ১, ২০২৬, ১০:০৬ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে শিক্ষামন্ত্রীর নতুন তথ্য

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: মে ১, ২০২৬, ১০:০৬ পিএম

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি : সংগৃহীত

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি : সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকদের ট্রান্সফার শিগগিরই শুরু হবে।

শুক্রবার (১ মে) বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট হাই স্কুল মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ হাজার ৩০০ শিক্ষককে শিগগির শর্তসাপেক্ষে নিয়োগ কার্যকর করা হবে।

মন্ত্রী আরও বলেন, তড়িঘড়ি করে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ায় এ নিয়ে নানা প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়েছে। তবে সবদিক বিবেচনা করে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নে কাজ করছে সরকার।

শিক্ষক সংকট নিরসনে এই নিয়োগ দ্রুত বাস্তবায়ন হলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা সংশ্লিষ্টদের।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবি, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাদ্দেক হোসেন প্রমুখ।

Link copied!