× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০৯:৫২ পিএম

কচুয়ায় মৎস্য খামার থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০৯:৫২ পিএম

নিহত আতিক মজুমদার । ছবি: রূপালী বাংলাদেশ

নিহত আতিক মজুমদার । ছবি: রূপালী বাংলাদেশ

চাঁদপুরের কচুয়া উপজেলায় নিখোঁজের চার দিন পর একটি মৎস্য খামার থেকে আতিক মজুমদার (৩২) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর বিকালে এ তথ্য নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হালিম। 

আতিক উপজেলার ১ নম্বর সাচার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন মজুমদারের ছেলে।

এলাকাবাসী ও পরিবারের সদস্যরা জানায়, আতিক  কচুয়ায় গোঘরার বিলে মৎস্য খামারের শ্রমিক হিসেবে কাজ করতো। চারদিন ধরে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ ওই খামারে ভেসে উঠতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। 

ওসি বলেন, মৎস্য খামারের মেশিনের সাথে তার পা-আটকে ছিল । মৃতদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। সেখান থেকে ময়না তদন্তের জন্য র্চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা নিশ্চিত করা হবে। 

পরিবারের পক্ষ থেকে বাদী হয়ে অভিযোগের দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ওসি।

আরবি/জেডআর

Link copied!