× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৭:৫৪ পিএম

চাঁদপুরে তিন ইটভাটা মালিককে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৭:৫৪ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করায় ৩ ইটভাটা মালিককে দুই লাখ করে ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।

সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে জেলার মতলব দক্ষিণ উপজেলায় ইটভাটা সমূহের ওপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করায় উপজেলার বাইশপুর এলাকার মতলব স্ট্যান্ডার্ড ব্রিকস মালিককে ২লাখ টাকা, একই এলাকার শাহ পরান ব্রিকস্ মালিককে ২ লাখ টাকা ও  সিএসবি ব্রিকস্ মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, অভিযানের সময় ইটভাটাগুলোকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় পানি দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ফোর্স, ইটভাটার অগ্নি নির্বাপণে ফায়ার সার্ভির ও সিভিল ডিফেন্সের সদস্যগণ সক্রিয় সহযোগিতা করেন।

অবৈধভাবে পরিচালিত ইটভাটা সমূহের বিরুদ্ধে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশের এই কর্মকর্তা।

আরবি/জেডআর

Link copied!