× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ১২:০৩ পিএম

ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ১২:০৩ পিএম

হাইমচরের মেঘনায় ইলিশ ধরার অপরাধে দুই জেলের কারাদণ্ড। জব্দকৃত স্পিড বোট। ছবি- রূপালী বাংলাদেশ

হাইমচরের মেঘনায় ইলিশ ধরার অপরাধে দুই জেলের কারাদণ্ড। জব্দকৃত স্পিড বোট। ছবি- রূপালী বাংলাদেশ

চাঁদপুরের হাইমচর মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার অপরাধে দুই জেলেকে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৭ অক্টোবর) ভোরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বরুপ মুহুরী।

এসব তথ্য নিশ্চিত করেন অভিযান পরিচালনাকারী হাইমচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ বি এম আশরাফুল হক।

তিনি বলেন, হাইমচর উপজেলার মাঝির বাজারসংলগ্ন এলাকায় মাওয়া থেকে আগত ২০০ সিসির স্পিড বোটের মাধ্যমে অবৈধভাবে ইলিশ শিকার করছিল। রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকারী দল তাদের ধাওয়া করে দুজন আসামি আটক এবং ২০০ সিসির একটি স্পিড বোট জব্দ করে। এ ছাড়াও ওই বোট থেকে প্রায় ১০০০ মিটার কারেন্ট জাল জব্দ করে। জব্দকৃত জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং আটককৃত ২ জেলেকে ২০ দিন করে কারাদণ্ড প্রদান করেন।

জব্দকৃত বোটটি হাইমচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার নিকট রাখা হয়েছে। অভিযানে কোস্টগার্ড হাইমচর নয়ানী আউটপোস্ট কন্টিনজেন্ট কমান্ডার সানোয়ার হোসেন ও সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!