× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০১:৫৮ পিএম

ভারতীয় ট্রাকের ধাক্কায় বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০১:৫৮ পিএম

নিহতের স্বজনদের আহাজারি। ছবি : রূপালী বাংলাদেশ

নিহতের স্বজনদের আহাজারি। ছবি : রূপালী বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় একটি ট্রাকের ধাক্কায় কবির আলী নামে এক বাংলাদেশি পথচারী নিহত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকালে সোনামসজিদ স্থলবন্দরের মধ্যবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদের সোনামসজিদ বালিয়াদিঘী গ্রামের কালু মিয়ার ছেলে।

শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, সকালে কবির আলী রাস্তা পার হচ্ছিলেন। তখন পেছন দিক থেকে আসা একটি ভারতীয় ট্রাক তাকে ধাক্কা দেয়।

গুরুতর আহত কবির আলীকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি স্থানীয়রা আটক করেছে। নিহতের পরিবার মামলা করলে অভিযুক্ত ভারতীয় ট্রাকচালককে আটক করা হবে। পুলিশ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

রূপালী বাংলাদেশ

Link copied!