চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট, চান্দগাঁও ও ডবলমুরিং থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, সদরঘাট থানার ওসি মুহাম্মদ আরিফুর রহমান, চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন এবং ডবলমুরিং থানার ওসি জামির হোসেন জিয়াকে থানা থেকে প্রত্যাহার করে সিএমপির লাইন ওয়ারিতে নেওয়া হয়েছে।
অন্যদিকে, বায়েজিদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো. মাহফুজ হাসান সিদ্দিকীকে সদরঘাট থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া সিএমপির পুলিশ প্রসিকিউশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. নুর হোসেন মামুনকে চান্দগাঁও থানার ওসি এবং পাহাড়তলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন খানকে ডবলমুরিং থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সিএমপি জানায়, জনস্বার্থে জারি করা এ আদেশ শিগগিরই কার্যকর হবে।



