× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০১:১৮ এএম

সীতাকুণ্ডে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০১:১৮ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়া লরির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম হেদায়েত হোসেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় সোনারগাঁও পেট্রোল পাম্পের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেল নিয়ে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় পেছন থেকে দ্রুতগতির একটি লরি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। দুর্ঘটনার পর লরিটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তবে দুর্ঘটনাকবলিত লরিটি এখনো শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!