× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৮:৩১ পিএম

লিজের জমি বিক্রি করায় ২ জনের বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৮:৩১ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চট্টগ্রামের নাসিরাবাদ শিল্প এলাকার সরকারি লিজের জমি অবৈধভাবে বিক্রি ও ব্যাংকে বন্ধক রাখার অভিযোগে চট্টগ্রাম সদর সাবেক সাব-রেজিস্ট্রারসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৮ মার্চ) দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়–১-এ মামলাটি দায়ের করেন সংস্থাটির প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক নুরুল ইসলাম। তিনি মামলার বাদী।

মামলার আসামিরা হলেন, বি কে টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশিদ এবং চট্টগ্রাম সদর সাবেক সাব-রেজিস্ট্রার মো. আবু তালিব খান।

দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়–১-এর উপপরিচালক সুবেল আহমেদ জানান, সরকারি লিজের জমি অবৈধভাবে বিক্রি ও ব্যাংকে বন্ধক রাখার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ১৯৫৭ সালে চট্টগ্রামের নাসিরাবাদ শিল্প এলাকার কয়েকটি শিল্প প্লট পাকিস্তান অক্সিজেন লিমিটেডের নামে ৯৯ বছরের জন্য লিজ দেয়। লিজ চুক্তিতে সরকারের অনুমতি ছাড়া জমি বিক্রি বা বন্ধক না দেওয়ার শর্ত ছিল।

তবে অভিযোগ রয়েছে, পারস্পরিক যোগসাজশে প্রতারণার মাধ্যমে ২০০৯ সালে সাফ-কবলা দলিলের মাধ্যমে জমিটি বিক্রি করা হয়। সরকারি অনুমতি না থাকা সত্ত্বেও ২০১০ সালে ওই শিল্প প্লটগুলো ব্যাংক এশিয়া লিমিটেডের কাছে অতিরিক্ত জামানত হিসেবে বন্ধক রাখা হয়।

এ ছাড়া ২০২৩ সালে একটি সংশোধনী ঘোষণাপত্র দলিলের মাধ্যমে আগের দলিল সংশোধনের চেষ্টা করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

Link copied!