চট্টগ্রামের ফটিকছড়িতে চলন্ত প্রাইভেটকারের ওপর ভেঙে পড়েছে একটি আম গাছ। তবে এ ঘটনায় কেউ আহত না হলেও প্রাইভেটকারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার (৩ মে) দুপুরে ফটিকছড়ি-রামগড় সড়কের পাইন্দং কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দমকা হাওয়া শুরু হলে হঠাৎ করে সড়কের পাশে থাকা পুরোনো আম গাছটি ভেঙে পড়ে। গাছটি প্রাইভেটকারের ওপর পড়লে সেটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।
ফটিকছড়ির পাইন্দং এলাকায় ব্যবসায়ী মো. হামিদ উল্লাহ বলেন, চলন্ত গাড়িতে গাছ পড়লেও কেউ আহত হয়নি। তবে গাড়ির সামনের অংশে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন