× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০১:৪৯ পিএম

গুলিয়াখালী সৈকতে জোয়ারের স্রোতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০১:৪৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্রসৈকতে নিখোঁজ হওয়া পর্যটক মো. রিফাতের (১৮) মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

রোববার (২৪ মে) সকাল আনুমানিক ৯টার দিকে সৈকতসংলগ্ন একটি কেওড়া বাগান এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিফাত কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার মোহাম্মদ খায়রুল শেখের ছেলে এবং গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, শনিবার বিকেলে রিফাতসহ পাঁচ বন্ধু গুলিয়াখালী সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। এ সময় হঠাৎ জোয়ারের পানির স্রোতে তারা ভেসে গেলে একপর্যায়ে রিফাত নিখোঁজ হন।

পরে স্থানীয়দের সহযোগিতায় চারজনকে জীবিত উদ্ধার করা হলেও রিফাত পানিতে তলিয়ে নিখোঁজ থাকেন। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে অবশেষে তার মরদেহ খুঁজে পান।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জানান, উদ্ধার শেষে মরদেহটি সীতাকুণ্ড মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!