× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০৭:৪৩ পিএম

সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০৭:৪৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের মীরেরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২০ জন। 

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরেরহাটের বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীরা বলেন, চট্টগ্রামমুখী একটি বাস একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অনেক হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ৪ জন মারা গেছেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবর রহমান বলেন, ‘ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।’ 

‎সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার মোহাম্মদ ইমরান বলেন, এ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!