× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১১:৩৪ এএম

বিলে বোমা ফুটিয়ে মাছ লুট, থানায় অভিযোগ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১১:৩৪ এএম

দামুড়হুদা থানা। ছবি : রূপালী বাংলাদেশ

দামুড়হুদা থানা। ছবি : রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে বিপুল পরিমাণ মাছ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দলকা মরাগাংনী মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ওমর আলী। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে দামুড়হুদা মডেল থানায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫০/৬০ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, মরাগাংনী মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে সরকারকে বার্ষিক ৪৫ লাখ ২৮ হাজার ১২৫ টাকা রাজস্ব প্রদান করে দলকা বিলে মাছ চাষ করা হচ্ছে। কিন্তু গত ১২ ফেব্রুয়ারি থেকে একদল ব্যক্তি রাতের আঁধারে জোরপূর্বক বিল থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছে। এ সময় বিলের পাহারাদাররা বাধা দিলে তাদের মারধর, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, গত ১৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জন পূর্বপরিকল্পিতভাবে দেশীয় বোমা, ধারালো রামদা, চায়নিজ কুড়াল, লোহার পাইপ, রডসহ বিল এলাকায় উপস্থিত হয়। তারা বিলের ভেতরে চারটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পাহারাদারদের ধাওয়া দিলে তারা প্রাণভয়ে পালিয়ে যায়। পরে অভিযুক্তরা বিল থেকে প্রায় ৬০ মণ মাছ ধরে নিয়ে যায়।

বাদীর দাবি, গত ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত কয়েক দফায় সর্বমোট ১০০ মণ মাছ লুট করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।

এদিকে এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সমিতির নেতৃবৃন্দ।

জানতে চাইলে দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, বিলকেন্দ্রিক একটা অভিযোগ আমরা পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!