ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

চুয়াডাঙ্গায় ২৯২ শিক্ষার্থীর হাতে জেলা পরিষদের শিক্ষা উপবৃত্তি প্রদান

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৩:০২ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গায় ২৯২ শিক্ষার্থীর মাঝে ১৮ লাখ ২৬ হাজার টাকা শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় চুয়াডাঙ্গা জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ প্রাঙ্গণে  এ শিক্ষাউপবৃত্তি প্রদান করা হয়।

চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্রর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপবৃত্তির অর্থ তুলে দেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক  মো. শরীফুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ, কে, এম সাইফুর রশীদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ, চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার মো. আনিসুর রহমান।